Alokito Janapad ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে কেন্দ্রগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ নির্দেশনা

৪০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন আয়োজন এবং উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে ভুল-ত্রুটি এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোকে ৯টি বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাই, উত্তরপত্র ও হাজিরাপত্রে তথ্য মিলিয়ে দেখা, নকল প্রতিরোধ, ভুয়া পরীক্ষার্থী শনাক্ত এবং উত্তরপত্রের সঠিক বান্ডেল তৈরিসহ বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে পাঠানো নির্দেশনায় সম্প্রতি পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে দেখা দেওয়া বিভিন্ন ভুলের কথা তুলে ধরা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার দিন ট্রেজারি থেকে প্রশ্নপত্রের প্যাকেট গ্রহণের সময় সময়সূচি অনুযায়ী সঠিক প্যাকেট সংগ্রহ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্যাকেট খোলার আগে প্রতিটি প্যাকেট যাচাই করে সঠিক কোডের প্রশ্নপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়সূচির বাইরে অন্য কোনো কোর্সের প্রশ্নপত্রের প্যাকেট খোলা হলে এর দায় সংশ্লিষ্ট অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সদস্যদের ওপর বর্তাবে। এ ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার উত্তরপত্র ও হাজিরাপত্রে তথ্য যাচাই না করে ইনভিজিলেটরের স্বাক্ষর করার বিষয়েও সতর্ক করা হয়েছে। প্রায়ই হাজিরাপত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর এবং উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স কোডে ভুল পাওয়া যায়। অথচ প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে উত্তরপত্র এবং হাজিরাপত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে।

উত্তরপত্রের বান্ডেলের লেবেলে উল্লেখ করা বিষয় ও কোর্স কোডের সঙ্গে ভেতরের উত্তরপত্রের বিষয় ও কোর্স কোডের অমিল পাওয়া যাচ্ছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এতে উত্তরপত্র মূল্যায়নে জটিলতা তৈরি হচ্ছে।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র ও রিপোর্ট ফরম যথাযথভাবে পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে বহিষ্কারের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর নিশ্চিত করতে হবে।

পরীক্ষা শেষে উত্তরপত্র জমা না দিয়ে কোনো পরীক্ষার্থী লুকিয়ে নিয়ে যেতে পারে। আবার অতিরিক্ত উত্তরপত্র নিয়ে বাড়িতে লিখে পরবর্তী পরীক্ষায় তা সংযুক্ত করার আশঙ্কাও রয়েছে। ইনভিজিলেটরের অসতর্কতায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ জন্য উত্তরপত্রের সংখ্যা না মেলা পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসিয়ে রাখতে হবে। সব উত্তরপত্র জমা পড়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পর তাঁদের কক্ষ ত্যাগের সুযোগ দিতে হবে।

এরপরও কোনো কক্ষে উত্তরপত্রের ঘাটতি দেখা দিলে ওই কক্ষের উত্তরপত্র ও ওএমআর ফরম আলাদাভাবে সংরক্ষণ করে পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে হবে। কোনো অবস্থাতেই ওই কক্ষের উত্তরপত্র ও ওএমআর ফরম অন্য উত্তরপত্র ও ওএমআর ফরমের সঙ্গে মেশানো যাবে না।

ভুয়া পরীক্ষার্থী শনাক্তের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিচ্ছে কি না, তা নিশ্চিত করতে মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করতে হবে। এ ছাড়া মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়টি পরীক্ষার্থীদের জানাতে হবে।

পরীক্ষার হলে নকল প্রতিরোধে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নিতে হবে। পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে নকলের কপি, ছবি বা অন্যান্য উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ উল্লেখ করে গোপনীয় প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে এসব বিধান শিক্ষক ও পরীক্ষার্থীদের অবহিত করতে হবে। এ-সংক্রান্ত বিধান একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আসন বিন্যাসের ক্ষেত্রে একই বিষয়ের পরীক্ষার্থীদের পাশাপাশি বসানো যাবে না। তাঁদের আসন বিন্যাস করতে হবে জেড (Z) পদ্ধতিতে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ এজেন্টে প্রতি ১ হাজার টাকায় কত কমিশন? ক্যাশ ইন ও ক্যাশ আউটের হিসাব জানুন

১

ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরিবর্তন নেই, বহাল হাইকোর্টের আদেশ

২

কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে নতুন যেসব সুবিধা

৩

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে মান ও প্রসারে জোর দিলেন রাষ্ট্রপতি

৪

হাওরে পানি ধরে রাখতে নির্মিত বাঁধের ২০ ফুট কেটে দিল দুর্বৃত্তরা, বোরো আবাদ নিয়ে উদ্বেগ

৫

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে কেন্দ্রগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ নির্দেশনা

৬

জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী

৭

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন

৮

মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৯

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার : প্রধানমন্ত্রী

১০

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মোংলায় ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি; সতর্ক প্রশাসন

১১

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের লক্ষ্য, বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী

১২

দুর্যোগের আগাম বার্তা জানতে কল করবেন যে নম্বরে

১৩

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১৪

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ

১৫

পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? জেনে নিন সময়সূচি

১৬

নিকো পাজের প্রতিভায় মুগ্ধ রিয়াল মাদ্রিদ, ফিরতে পারেন পুরোনো ঠিকানায়

১৭

বিদেশে ব্যাংকের ওটিপি পেতে কোন বাংলাদেশি সিম ভালো?

১৮

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে নতুন মোড়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

১৯

প্রবাসীদের জন্য বাংলাদেশের সেরা সিম কোনটি?

২০