মাদারীপুর জেলা প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

নিহত সুমন সরদার। ছবি : সংগৃহীত
১০৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় সুমন সরদার (৩১) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল আটটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির রাজৈর শাখায় ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও সহকর্মীদের তথ্য অনুযায়ী, সকালে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের বাসা থেকে কর্মস্থল রাজৈরের উদ্দেশে রওনা হন সুমন। সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং সুমন গুরুতর আহত হন।

পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের এক সদস্য তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানা (সাধুর ব্রিজ ফাঁড়ি)কে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে থানা (সাধুর ব্রিজ ফাঁড়ি)র ওসি মো. মামুন রশিদ জানান, ভোরের দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই এনজিও কর্মীর মৃত্যু হয়। মরদেহ বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০