Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

৩৪

ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পেছনে নাগরিকদের কম স্বর্ণ কেনার আহ্বানকে কারণ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এক বছরের জন্য প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধে দেশবাসী সাড়া দিয়েছেন। এর ফলে দেশটির বাজারে স্বর্ণের দাম কমেছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন মোদি।

তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।’ এ সময় নিজের আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।

মোদি বলেন, ‘সেসময় এই দেশ তাঁর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের মধ্যে এখনো সেই একই চরিত্র অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে গেছে।’

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ভারতের বাজারে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে কমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি।

শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছে রেকর্ড গড়েছিল। এরপর দাম প্রায় ৩৬ শতাংশ কমেছে। গত বছরের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়েও নেমেছে।

অতীতের বাজার বিশ্লেষণ অনুযায়ী, বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ প্রতিবেদনে বলা হয়েছে, বড় দরপতনের পর স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় লাগে। এরপর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস লাগতে পারে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে এই পতনের পেছনে কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক কারণ রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াতে পারে—এমন সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

১

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

২

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

৩

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

৪

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

৫

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৬

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

৭

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

৮

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

১০

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১১

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

১২

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

১৩

Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে

১৪

গাড়ির টায়ারে কালো রং ব্যবহার করা হয় কেন?

১৫

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

১৬

অপরাজিতা সিম নিতে কত টাকা লাগে, প্রথম রিচার্জে মিলবে কী কী বোনাস?

১৭

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

১৮

৭৫০ সিসির নতুন বাইক আনল Royal Enfield, কী থাকছে এতে?

১৯

২০২৭ সালে আসছে হোন্ডার বড় হাইব্রিড এসইউভি, থাকছে তিন সারির আসন

২০