আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪ জন

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, জানাল কারণ

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, জানাল কারণ
ছবি : সংগৃহীত
৬৪৯

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে সোমালিয়া। সোমবার (১২ জানুয়ারি) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়।

বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে বন্দর পরিচালনা, নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব সমঝোতা। বিশেষ করে বারবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি বলেন, ইউএইয়ের কিছু কর্মকাণ্ড সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ—এমন বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গেও এ সিদ্ধান্তের যোগসূত্র রয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সোমালিল্যান্ড সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত স্বাধীন অঞ্চল, যা ১৯৯১ সালে আলাদা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

এ ছাড়া সম্প্রতি ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ব্যবহার করে ইউএই সফর করেন। এ ঘটনাও সোমালিয়া সরকারের উদ্বেগ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

১

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

২

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

৩

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

৪

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

৫

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

৬

আপনার অজান্তেই কেউ আপনার জন্য দোয়া করছেন?

৭

যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন

৮

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৯

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির তিন শীর্ষ নেতা

১০

সারা দেশে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১১

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

১২

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

১৩

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

১৪

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

১৫

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

১৬

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৭

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১৮

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

১৯

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

২০