Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

৩৪

সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি ও জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলী কুরাইরিস। তাঁরা দুজনই সৌদি নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ওই দুই ব্যক্তি একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাঁদের যানবাহনে হামলা চালানোর অভিযোগ ছিল।

এ ছাড়া অস্ত্র ও তাজা গুলি মজুত রাখা এবং সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থায়নের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগও আনা হয় তাঁদের বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে আনা অপরাধগুলো প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। পরে আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্টেও নিম্ন আদালতের দেওয়া রায় বহাল থাকে। এর মধ্য দিয়ে তাঁদের মৃত্যুদণ্ডের বিষয়টি চূড়ান্ত হয়।

বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মানুষের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িত অন্য ব্যক্তিদেরও ইসলামি শরিয়াহ অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্র: খালিজ টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে নতুন ব্যবস্থা, ঘটনাস্থলেই বিকাশ-কার্ডে দেওয়া যাবে টাকা

১

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

২

আজ প্রথমবারের মতো স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল

৩

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

৪

হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু ও ১৫৮ রোগী শনাক্ত

৫

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

৬

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

৭

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

১০

শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১১

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে

১২

তিন দাবিতে শাহবাগে অবস্থান, দ্রুত নিয়োগ চান ১৮তম নিবন্ধনধারীরা

১৩

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঘরে বসেই আবেদন

১৪

স্কুলে ভর্তি পরীক্ষা বন্ধের আবেদন, হাইকোর্টের সিদ্ধান্ত কী?

১৫

পেট্রোবাংলার চাকরিতে আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

১৬

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

১৭

পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

১৯

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, পাবেন কোথায়-চলবে কতদিন

২০