মোঃ আরিফুল ইসলাম, (শার্শা) যশোর প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

শার্শা বাগআঁচড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউনিয়নে দোয়া মাহফিল

ছবি : আলোকিত জনপদ
১৪০

গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাগআচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গম্ভীর ও আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি তাঁর দৃপ্ত কণ্ঠে বলেন— দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা।

তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। তিনি আরও কঠোর ভাষায় বলেন— আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই। মফিকুল হাসান তৃপ্তি আরও যোগ করেন— শার্শার মাটি অন্যায় বরদাশ্ত করে না। এই এলাকার মানুষ গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে।

আমরা নেত্রীর মুক্তি, সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ। সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ খায়রুল আলম অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু সঞ্চালনায় বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও থানা তথ্য ও গবেশনা সম্পাদক , মোনায়েম হোসেন ,শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের ,সভাপতি রিপন হোসেনসহ সকল পর্যায়ে নেতৃবিন্দ উপস্তিত ছিলেন ৷ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কুদ্দুস আলী বিশ্বাস ,শার্শা উপজেলা বিএনপির, যুগ্ন-সাধারণ সম্পাদক ৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০