Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৬

রাজধানী ঢাকায় কেনাকাটা করতে যাওয়ার আগে মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি। কারণ, সপ্তাহের নির্দিষ্ট দিনে নগরীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। আজ রোববারও (১৫ নভেম্বর) এর ব্যতিক্রম নয়। রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাটের পাশাপাশি বন্ধ থাকবে পরিচিত কিছু মার্কেট।

রোববার আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩ ও মিরপুর-১৪ এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এ ছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

একই দিনে গুলশান-১ ও গুলশান-২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া এবং মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চলেও দোকানপাট বন্ধ থাকবে। এ ছাড়া রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া ও দনিয়া এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

এদিকে রোববার রাজধানীর বেশ কয়েকটি পরিচিত মার্কেটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২ এবং গুলশান পিংক সিটি।

এ ছাড়া মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট বন্ধ থাকবে।

তাই রোববার কেনাকাটা বা প্রয়োজনীয় কাজের জন্য বাইরে যাওয়ার আগে নিজের গন্তব্যের মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি জেনে নেওয়া ভালো। এতে অপ্রয়োজনীয় যাতায়াত ও সময়ের অপচয় এড়ানো সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ হাজার ৪১২ ইলেকট্রিক বাস কিনছে সরকার, শুরু হচ্ছে নতুন যাত্রা

১

চার বছর অপেক্ষার পরও চাকরি নেই, ১৭তম নিবন্ধনধারীদের দাবি কী?

২

গাড়ির মালিক মারা গেলে ওয়ারিশদের নামে মালিকানা পরিবর্তন করবেন যেভাবে

৩

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

৪

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫

মেদও ঝরবে, পেটও থাকবে ভরা থাকবে, বানিয়ে নিন প্রোটিনসমৃদ্ধ ফ্রেঞ্চ টোস্ট

৬

৬৫৪তম থানা পাচ্ছে দেশ

৭

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার

৮

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

৯

নওগাঁ থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার, পালাল চোরেরা

১০

ফেসবুকে ইসলামিক পোস্ট শেয়ার করার আগে কোন বিষয়গুলো যাচাই করবেন?

১১

আপনার মোবাইলে থাকা কোন বিষয়গুলো মৃত্যুর পরও গুনাহের কারণ হতে পারে?

১২

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

১৩

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

১৪

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

১৫

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

১৬

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

১৭

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

১৮

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১৯

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা

২০