রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২ জানুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

রংপুর ৩ সদর, রংপুর ৪ পীরগাছা-কাউনিয়া ১৪ প্রার্থী বৈধ

১৯৪

রংপুর-৩ (সদর) ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্যে একইসঙ্গে এদুটি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এসময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন–বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল।

এদিকে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ’র আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জিএম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানীকে।

অপরদিকে রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন–স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম। এ আসনে জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী’র প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর-৩ ও ৪ আসনে দাখিলকৃত ২০ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে।

রংপুর-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন এবং রংপুর-৪ আসনে ৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।এ দুটি আসনে তিনজন করে মোট প্রার্থীর মনোনয়নপত্র বিধি মোতাবেক বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি। একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানা গেছে, রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে ৫ জন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১০ জন, রংপুর-৫ আসনে ১১ ও রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে জেলা রিটার্নিং কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০