Alokito Janapad ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

মোবাইল ইন্টারনেটের গতিতে নাইজেরিয়া ও কেনিয়ারও পেছনে বাংলাদেশ

৩৩

মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১০০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৮৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৪০ দশমিক ১ মেগাবিট (এমবিপিএস)। অথচ বৈশ্বিক গড় গতি ১১০ দশমিক ৪ এমবিপিএস। অর্থাৎ বৈশ্বিক গড়ের অর্ধেকেরও কম গতির ইন্টারনেট ব্যবহার করছেন বাংলাদেশের মোবাইল গ্রাহকেরা।

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওকলার ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের’ সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি তুলনা করে প্রতিষ্ঠানটি। এবারের প্রতিবেদনে ১০০টি দেশ ও অঞ্চলের মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে নাইজেরিয়া ও কেনিয়া। দেশ দুটির গতি যথাক্রমে ৪৩ দশমিক ৪ ও ৪৩ দশমিক ১ এমবিপিএস। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার গতি ৫৭ দশমিক ২ এমবিপিএস। অন্যদিকে ৩২ দশমিক ৪ এমবিপিএস গতি নিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি ৬৮১ দশমিক ১ এমবিপিএস, যা বাংলাদেশের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা কাতারের গতি ৫২৬ দশমিক ৪ এমবিপিএস এবং তৃতীয় স্থানে থাকা কুয়েতের ৪১০ দশমিক ৮ এমবিপিএস। অর্থাৎ শীর্ষ তিনটি অবস্থানই দখল করেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো।

শীর্ষ ১০ দেশের মধ্যে জার্মানি ২৯৯ দশমিক ৮ এমবিপিএস গতি নিয়ে চতুর্থ এবং ব্রাজিল ২৭৪ দশমিক ৪ এমবিপিএস নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়া ২৪৪ দশমিক ২ এমবিপিএস নিয়ে ষষ্ঠ স্থানে। এ ছাড়া বাহরাইনের গতি ২৪১ দশমিক ৪, ভিয়েতনামের ২৩০ দশমিক ৩, সৌদি আরবের ২২২ দশমিক ৩ এবং বুলগেরিয়ার ২০৬ দশমিক ৫ এমবিপিএস।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় দেশগুলোর দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের পেছনে রয়েছে শক্তিশালী ফাইভজি অবকাঠামো, পর্যাপ্ত রেডিও স্পেকট্রাম এবং বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ। পাশাপাশি মোবাইল অপারেটরদের মধ্যে প্রতিযোগিতাও ইন্টারনেটের মানোন্নয়নে ভূমিকা রাখছে। পর্যাপ্ত স্পেকট্রাম নেটওয়ার্কের তথ্য পরিবহনের সক্ষমতা বাড়ায়। আর বিস্তৃত কাভারেজের ফলে বেশি এলাকার গ্রাহকের কাছে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হয়।

প্রযুক্তিতে এগিয়ে থাকা কয়েকটি বড় অর্থনীতির দেশও শীর্ষ দশে নেই। যুক্তরাষ্ট্র ১৯০ দশমিক ৬ এমবিপিএস গতি নিয়ে ১১তম এবং চীন ১৭০ দশমিক ১ এমবিপিএস নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে। ভারত রয়েছে ৩৪তম স্থানে, দেশটির গতি ১২৬ দশমিক ৯ এমবিপিএস। কানাডা ৫৪তম, ইতালি ৫৫তম, যুক্তরাজ্য ৫৮তম এবং জাপান ৭১তম অবস্থানে রয়েছে।

তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে লিবিয়া। দেশটির মোবাইল ইন্টারনেটের মধ্যমা ডাউনলোড গতি ১৯ দশমিক ৯ এমবিপিএস। তবে এই গতিও নেটফ্লিক্সের সুপারিশ করা ফোরকে মানের ভিডিও স্ট্রিমিংয়ের জন্য প্রয়োজনীয় ১৫ এমবিপিএসের চেয়ে বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি, কম টাকায় বেশি স্পিড

১

সার্কেল ব্র্যান্ড নিয়ে আইনি জটিলতায় রবি, সাত দিনের সময় দিল বিটিআরসি

২

ইয়েমেনে নতুন করে সংঘাত, সৌদি হামলায় প্রাণ গেল ৪ জনের

৩

মোবাইল ইন্টারনেটের গতিতে নাইজেরিয়া ও কেনিয়ারও পেছনে বাংলাদেশ

৪

সিএনজির পর এবার যাত্রীর পকেট কাটছে ই-রিকশা

৫

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু কাল, মানতে হবে যেসব সময়সীমা

৬

স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

৭

রবি 5G ইন্টারনেট এখন কোন কোন এলাকায় চলছে? জেনে নিন

৮

সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে

৯

হারানো এনআইডি ফিরে পেতে থানায় যেতে হবে না, আবেদন করবেন যেভাবে

১০

মাসে কত জিবি ইন্টারনেট ব্যবহার করছেন দেখবেন যেভাবে

১১

দেশে মোট ভোটার কত, জানালো নির্বাচন কমিশন

১২

হোয়াটসঅ্যাপ ব্যবহারের পর এই ভুল করছেন না তো?

১৩

ঘরে বসে সরকারি যে অ্যাপ দিয়ে ভূমি সেবার সকল সমস্যার সমাধান পাবেন?

১৪

জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ দেবে সরকার

১৫

দেশে ৭১ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, ভয়াবহ চিত্র জরিপে

১৬

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার

১৭

মোবাইল দিয়ে বাপ-দাদার নামে জমি আছে কি না খুঁজবেন যেভাবে

১৮

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ঘোষণা ৩০ পোশাক কারখানায়

২০