বাদশাহ মিয়া, মুকসুদপুর, (গোপালগঞ্জ) প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ

২১১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এ পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১০

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১৩

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৪

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৫

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৬

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৭

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৮

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৯

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

২০