মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

মাদারীপুরে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা

৯৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে সাংবাদিকদের দায়িত্ব আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান—তিনি প্রশাসক হিসেবে নয়, বরং মাদারীপুরের সন্তান হিসেবেই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। তিনি সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, গুজব প্রতিরোধ, ভোটারদের সচেতন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়। জেলা নির্বাচন অফিসার জানান, পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়া আরও বিস্তৃত হতে পারে। এছাড়া নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রশাসনের কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের মতবিনিময় সভা তাদের কাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনার ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১২

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৩

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৪

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৭

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৮

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৯

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

২০