আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩০ জন

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

৪৮৮

জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগলেরগড় এলাকার মামরুল ও বিলেত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে উভয়পক্ষের ৩০০-৪০০ জন লোক দেশীয় অস্ত্র দা, লাঠি, ফালা, ইটের টুকরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুত্বর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাগলেরগড় এলাকার মৃত বাহাজ মেম্বারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মৃত জয়নাল মন্ডলের ছেলে মমিন (৪৫), আবুল হাসেমের ছেলে মতিবর (৪০), শামসুল হকের ছেলে রেজাউল (৩৭), মৃত মালেকের ছেলে মান্নান (৫০), মৃত তোতা মন্ডলের ছেলে বিল্লাল (৩৮), আব্দুল মোতালেবের ছেলে সাঈদ (৩৫), বাইতুল্লাহর ছেলে আলাউদ্দিন (৪০), মৃত হোসেন মন্ডলের ছেলে সরুজ (৫০), মৃত হোসেন মন্ডলের ছেলে আব্দুল গফুর (৬০), মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে আবুল হোসেন (৬০), কালু ফকিরের ছেলে হইবর (৪৫),মৃত গেদা মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫),মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে আমিনুর (৫০), দুলাল মন্ডলের ছেলে ইউসুফ (১৭), মৃত খোকা মন্ডলের ছেলে শাহীনুর রহমান (৫৫),মৃত রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫), শেখ ফরিদের ছেলে সিফাত (১৭), আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০