মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

৯০

যশোর -১ আসন এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দুর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বিনিয়োগ করে বেকারত্ব দুর করা হবে। কর্মক্ষমতা বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন (স্কিল সেন্টার) কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া ও বড় পরিকল্পনা রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সকলের জন্য নিশ্চিত করা পাশাপাশি গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড লাইন এর সংযোগ স্থাপন করা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ছিল দুঃসাহসিক ভূমিকা। জিয়াউর রহমানকে হত্যাকান্ডের পর আমাদেের মা বেগম খালেদা জিয়া তার শিশু পুত্রদের কথা না ভেবে তিনি দেশের মানুষের কল্যানে হাল ধরেছিলেন। তিনি বার বার গনতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আর শ্বৈরাচার হাসিনা গনতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মা বেগম জিয়া আজ চরম অসুস্থ। আপনারা মায়ের জন্য দোয়া করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন এর ৬ নং রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতারন অনুষ্টান সাবেক মেম্বার আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল তৃপ্তি বলেন, দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী শ্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আর নিরীহ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা হামলা ও নির্যাতন চালিয়েছে। আজ তারা লুটপাট করে পালিয়ে ও আবার ষড়যন্ত্র করছে। আপনারা মনে রাখবেন স্বাধীনতা বিরোধী শক্তি ওই জামাত ইসলাম চক্রটি আবারও মাথা চড়া দিয়ে উঠছে। এরা এদেশে পাকিস্থানীদের সাথে মিলিত হয়ে আমাদের মা বোনদের সাথে ব্যাভীচার করেছে। তাই এদের বর্জন করতে হবে।আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে শুধু লুট পাট হয়েছে। সামান্য বাগআচড়া ইউনিয়ন এর চেয়ারম্যান ব্যাংক হিসাব বাদে বাড়িতে পাচ বস্তা টাকা রেখেছিল। আর সেই টাকা ছেলে এবং তার স্ত্রী গোপন করে ফেলায় ছেলে ও স্ত্রীকে গরুর মত পিটিয়ে একবস্তা টাকা উদ্ধার করে। এই হচ্ছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের চরিত্র।

এসময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১২

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৩

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৪

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৭

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৮

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৯

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

২০