অনলাইন ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৩ জন

বাংলাদেশে ভারতীয় পর্যটক ভিসা সীমিত করা হয়েছে

ছবি : সংগৃহীত
৩৩৫

বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করেছে। দেশটির একাধিক শহরে অবস্থিত বাংলাদেশি উপদূতাবাসে এ ভিসা সেবা কমিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিস থেকে ভিসা প্রদান বন্ধ ছিল। বর্তমানে কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিস থেকেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার থেকে পর্যটক ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, পর্যটক ভিসা কমানো হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের জন্য ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত রাখে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পরে ভিসা কেন্দ্রগুলো পুনরায় চালু হলেও ভারত সরকার মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু না করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০