গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

প্রশাসন নিরপেক্ষ থাকবে, গুলির ভয় নয়—টেলিফোন মার্কায় ভোটের আহ্বান লুটুলের

১৭২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে ২১৬ গোপালগঞ্জ -২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে টেলিফোন প্রতীক হাতে পেয়ে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নিজ গ্রামে বিশাল সমাবেশের মধ্যদিয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর টেলিফোন প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের প্রয়াত এবং জীবিত সকল কৃতি সন্তান ও গুণীজনদের নাম গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি। আপনারা পাশে থাকলে আমি গুলিকেও ভয় পাই না। আমি আপনাদেরই সন্তান। আমি ওয়াদা করছি সুখে- দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি অন্যায় ভাবে জেল খেটেছি তাতেও আমার কোন দুঃখ নেই। আমি কোন হিংসা রাজনীতি পছন্দ করি না। আমি সকলকে সাথে নিয়ে গোপালগঞ্জকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে থাকবে না কোন চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম ও সজন প্রীতি। বেকারদের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। আপনারা সবাই টেলিফোন মার্কায় ভোট চাইবেন, আপনারা ভয় পাবেন না। প্রশাসন সব সময় নিরপেক্ষ থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। তিনি দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সকলের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সমাবেশে আগত সাধারণ জনগণ।

এ সময় নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, শেখ সাহাবুদ্দিন ভূঁইয়া, ফি এম রাজু কামাল, মোঃ নজরুল মোল্লা, মোঃ কাউছার ভূঁইয়া, আকু মোল্লা সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণ মেঘের দিন: বাংলা সিনেমায় গ্রামীণ জীবন ও মানবিক অনুভূতির এক অধ্যায়

জন্মদিনে স্মরণ: সুরের নন্দনভূমির শিল্পী রাজা হোসেন খান

কালকিনিতে দুই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বিএমএসএফের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে মাদারগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

১০

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

১১

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

১৩

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

১৫

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

১৭

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

১৮

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

১৯

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০