পারভেজ হাসান | ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী আশা মণির

৫৪৫

ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র নারী সংসদ সদস্য প্রার্থী আশা মণি ভোটারদের কাছে ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন। এমপি নির্বাচিত হলে তরুণদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ভোট প্রার্থনা করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অনেক তরুণ তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের উদ্দেশে তার বার্তা—প্রত্যেকে একটি করে ভোট দিলে তিনি বিজয়ী হয়ে সবার বিয়ের ব্যবস্থা সহজ করতে উদ্যোগ নেবেন।

আশা মণি আরও বলেন, শুধু তরুণ নয়, বয়োজ্যেষ্ঠ ভোটারদের কাছেও তিনি ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চাচ্ছেন। দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সের মানুষের কাছে এই ব্যতিক্রমী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

জানা গেছে, এর আগেও তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সে সময় তিনি খুব অল্পসংখ্যক ভোট পেয়েছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশা মণি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০