অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৫ জন

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

৪৫৩

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে দলের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে তিনি দলের নেতাকর্মীদের জন্য সুখবরও দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রামেগঞ্জ থেকে শহর-বন্দর এবং রাজপথ পর্যন্ত প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দেন তারেক রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘আসন্ন নির্বাচন সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, ওয়ার্ডে-মহল্লায়, অলিগলিতে ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমিও আপনাদের সঙ্গে থাকব, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এই জাতীয় নির্বাচন কোনো পরীক্ষামূলক নির্বাচন নয়। এটি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি জটিল ও গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, স্বার্থ ও সম্ভাবনা; সর্বোপরি বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্ন।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নানা শর্ত ও অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে সব বাধা উপেক্ষা করে নির্বাচন কমিশন দীর্ঘ সময় পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র এখনো থেমে নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসানসহ দলীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০