Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি?

২৯

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবসের ছুটি মিলিয়ে টানা অবকাশ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে এ ছুটি। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের ছুটির মেয়াদে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পার্থক্য রয়েছে। কোথাও শীতকালীন অবকাশের সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে, আবার কোথাও বিজয় দিবস ও বড়দিনের ছুটিও যুক্ত হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিন ছুটি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন ছুটি: ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন।

কলেজে ১৮ দিন ছুটি: কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ১৬ দিন ছুটি: সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মাদরাসায় টানা ১৬ দিনের অবকাশ থাকবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন ছুটি: দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যালেন্ডারে ছুটি: দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় ও মেয়াদে ভিন্নতা থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের ছুটি ১৫ দিন বা তার বেশি হতে পারে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লার্নার লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে? নতুন নিয়ম জানুন

১

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

২

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো

৩

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি?

৪

রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

৫

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম (আপডেট)

৬

বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন

৭

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

৮

টাকা ছাড়াই VPN ব্যবহার করবেন যেভাবে, আছে আনলিমিটেড ডেটার সুবিধাও

৯

ঘরে বসেই পছন্দের নম্বরসহ টেলিটক সিম অর্ডার করার সুযোগ,দাম কত?

১০

রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি নয়, রাজনীতির জন্য রাষ্ট্র—গোপালগঞ্জের অস্থিরতা কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে?

১১

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

১২

ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা

১৩

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

১৪

ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম ও মাসিক খরচ

১৫

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মুশফিকের

১৬

ম্যানুয়াল গিয়ারবক্সে ফিরল Golf GTI! ৩২৫ পিএসের ইঞ্জিন তৈরি হবে ১,৯৭৬টি

১৭

‘২০২৭ সাল হতে পারে কোভিডের চেয়েও ভয়াবহ’, এআই গবেষকের সতর্কবার্তা

১৮

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

১৯

ইন্টারনেটের দাম আরও কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

২০