Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

২৮

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে বিনা বেতনে পড়াশোনার সুযোগও পাবেন তাঁরা। নতুন এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাবেন ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী। পাশাপাশি দারিদ্র্যভিত্তিক মূল্যায়নে নির্বাচিত ছাত্রসহ মোট প্রায় এক কোটি শিক্ষার্থী এ সুবিধা পাবে।

আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সম্প্রসারিত কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক। ২০২৬-২৭ অর্থবছরে উপবৃত্তি খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

সংশোধিত কর্মসূচির হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাবে। এর মধ্যে ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্রদের নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি সম্প্রসারণ করা হয়েছে। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন এবং ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দেয়। কর্মসূচিটি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

নতুন কাঠামোয় প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন। এ ছাড়া দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন ১২টি যুক্ত হওয়ায় মোট ২২টি উপজেলার যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির আওতায় আসবেন।

উপবৃত্তি চালু রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকার শর্ত রাখা হয়েছে।

উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে তথ্য ও সফটওয়্যার জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বেশি টিউশন ফি নেওয়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্তিতে অনীহা থাকায় কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

১

রাজৈর থানা পরিদর্শন করলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী

২

পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?

৩

চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন

৪

ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা

৫

মোটরসাইকেলের স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না চেক করবেন যেভাবে

৬

লার্নার লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে? নতুন নিয়ম জানুন

৭

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

৮

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো

৯

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি?

১০

রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

১১

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম (আপডেট)

১২

বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন

১৩

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

১৪

টাকা ছাড়াই VPN ব্যবহার করবেন যেভাবে, আছে আনলিমিটেড ডেটার সুবিধাও

১৫

ঘরে বসেই পছন্দের নম্বরসহ টেলিটক সিম অর্ডার করার সুযোগ,দাম কত?

১৬

রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি নয়, রাজনীতির জন্য রাষ্ট্র—গোপালগঞ্জের অস্থিরতা কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে?

১৭

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

১৮

ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা

১৯

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

২০