অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

চায়ের দোকানে ভয়াবহ বিমান হামলা, প্রাণ হারালেন ১৮ জন

বিমান হামলায় ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত
১০২

মিয়ানমারের একটি চায়ের দোকানে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, এক উদ্ধারকর্মী এবং দুজন বাসিন্দা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইং টাউনশিপে দুটি বোমা হামলা চালানো হয়। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে ব্যস্ত ওই চায়ের দোকানে। এতে ১৮ জন নিহত এবং ২০ জন আহত হন।

উদ্ধারকর্মীরা বলেন, হামলার প্রায় ১৫ মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছান। সাতজন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের হাসপাতালের নেওয়ার পর মৃত্যু হয়। হামলায় চায়ের দোকানসহ আশপাশের প্রায় ডজনখানেক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

একজন জীবিত বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী জানান, তিনি তখন দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। বিমানের শব্দ শুনে মাটিতে শুয়ে পড়ায় তিনি প্রাণে রক্ষা পান। বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র, আর মাথার ওপর বিশাল আগুনের গোলা দেখতে পেয়েছিলেন তিনি।

হামলা সম্পর্কে জান্তা সরকারের কোনো কর্মকর্তা এএফপিকে মন্তব্য দিতে রাজি হননি।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিহতদের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণে অনেকের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়।

এর আগে গত মে মাসে সাগাইং অঞ্চলে জান্তার আরেকটি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২০ জনই ছিলেন শিশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১২

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৩

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৪

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৭

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৮

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৯

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

২০