গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

গোপালগঞ্জে ১০ লক্ষ টাকা, প্রাইভেট কার সহ সওজ’র এক কর্মচারী ও চালককে আটক করেছে পুলিশ

১৫৭

গোপালগঞ্জে নগদ ১০ লক্ষ টাকা ও প্রাইভেট কার সহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে কর্মরত এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। সেই সাথে নগদ ১০ লক্ষ টাকা ও প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪ টার সময় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালীন সময়ে কালো রঙের উক্ত প্রাইভেট কার যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো (গ ৩৭-৬৮৪১) তল্লাশি করে  প্রাইভেট কারের ভেতর একটি ব্যাগের মধ্যে দুইটি খামে মোট ১০ লাখ টাকা দেখতে পান।

পুলিশের জিজ্ঞাসাবাদ কালে প্রাইভেট কারের যাত্রী জনৈক মোশারফ হোসেন (৬০) যিনি নিজেকে সড়ক ও জনপথ অধিদপ্তর শরীয়তপুর জেলায় পিয়ন পদে কর্মরত রয়েছেন বলে জানান। এ সময় টাকার বৈধ উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোশারফ বলেন, টাকাগুলো তিনি গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে  কর্মরত উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে পুলিশ তাকে এবং প্রাইভেট কারের চালককে আটক করে থানায় নিয়ে যান সেই সাথে নগদ টাকা সহ প্রাইভেট কারটিও জব্দ করেন। আটককৃত মোশারফ হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু এলাকায়। সে মৃত কালু মোল্যার ছেলে। ধৃত অপর ব্যক্তি প্রাইভেট কার চালক মোঃ মনির হোসেন। সে শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন পোপালগঞ্জ জেলা পুলিশ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ঘুষের টাকা হতে পারে। এতগুলো টাকা সহ সওজ এর একজন কর্মচারী পুলিশের নিকট আটক হওয়া এবং গোপালগঞ্জ সড়ক বিভাগের একজন উপ-সহকারী প্রকৌশলীর নাম উঠায় বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ টাকা গুলোর বৈধ উৎস কি? কাকে দেওয়ার জন্য এতোগুলো টাকা শরীয়তপুর থেকে গোপালগঞ্জে আনা হলো? ওই পিয়নের একার পক্ষে এত বড় ঝুঁকি নেওয়া কোন অবস্থাতেই সম্ভব নয়? এর সাথে সওজ এর কারা কারা জড়িত? তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী সাধারণ জনগণ ও সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০