Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

কনস্টেবল নিয়োগে এবার সুযোগ বাড়ছে, কমছে প্রতি পদের প্রতিযোগী

৩০

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার নিয়োগের সুযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলমান নিয়োগপ্রক্রিয়ায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪টি। অন্যদিকে, শূন্য পদ ও নতুন নিয়োগের পরিকল্পনা মিলিয়ে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা রয়েছে। ফলে আগের নিয়োগ বিজ্ঞপ্তির তুলনায় এবার প্রতি পদের বিপরীতে প্রতিযোগীর সংখ্যা কমতে পারে।

গত ৯ অক্টোবর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শেষ হয় ৩০ অক্টোবর। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। চলমান নিয়োগে আবেদনকারীর সংখ্যা ও সম্ভাব্য নিয়োগের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা।

তিনি জানান, চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন। বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এ ছাড়া নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

কামারুম মুনিরার দেওয়া তথ্য অনুযায়ী, অনুমোদনপ্রক্রিয়া বিবেচনায় নিয়ে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি প্রস্তাবিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার কনস্টেবল চলমান বিজ্ঞপ্তির মাধ্যমেই নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এ প্রক্রিয়ায় ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রস্তাবিত ১০ হাজার পদের মধ্যে বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে পূরণ করা হবে।

আগের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে তুলনা করলে প্রতিযোগিতার চিত্রেও পরিবর্তন দেখা যায়। চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত আগের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি কনস্টেবল পদে নিয়োগের কথা উল্লেখ ছিল। এসব পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার চাকরিপ্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪৭ জন প্রতিযোগী ছিলেন।

অন্যদিকে, বর্তমান বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ১ লাখ ২ হাজার ৬৯৪ জন। সম্ভাব্য ৬ হাজার পদে নিয়োগ দেওয়া হলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ আগেরবারের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা প্রায় ২৩ হাজার কমেছে। পাশাপাশি নিয়োগের সম্ভাব্য পদসংখ্যা ২ হাজার ৭০৩ থেকে বেড়ে ৬ হাজারে পৌঁছাতে পারে।

তবে আবেদনকারীর সংখ্যা কমা কিংবা পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত নিয়োগে প্রার্থীদের যোগ্যতা ও মেধাই বিবেচ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক যোগ্যতা যাচাই করা হবে। এরপর শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা (পিইটি), লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার বাইরে রাজনৈতিক তদবির, আর্থিক লেনদেন কিংবা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ নেই। বাছাইপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে অসত্য তথ্য বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে প্রার্থীর আবেদন বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

২

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ও ভাতা আকর্ষণীয়

৩

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা, কী ঘটেছিল সেদিন?

৪

কনস্টেবল নিয়োগে এবার সুযোগ বাড়ছে, কমছে প্রতি পদের প্রতিযোগী

৫

ভ্যাসলিন ব্যবহার করে রিভার্স সুইং, প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট

৬

আপনি কাউকে ক্ষমা না করলে আখিরাতে কী হতে পারে?

৭

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মেডিক্যাল সিটি গড়ার পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

৮

AI ক্যামেরায় মামলা হলে জরিমানা দেবেন যেভাবে

৯

২০২৭ সালে স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে লটারি, কোনটিতে লিখিত পরীক্ষা?

১০

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

১১

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

১২

ঘুমের মধ্যে হঠাৎ পায়ে রগে টান লাগে কেন, দ্রুত আরাম পাবেন যেভাবে

১৩

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগ

১৪

রাতে মোজা পরে ঘুমানোর আগে যে ৫টি বিষয় জানা জরুরি

১৫

খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর

১৬

আজ মাঠে নামছে জাপান ও ব্রাজিল, খেলা শুরু কখন?

১৭

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

১৯

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

২০