Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

এবার মেঘনা আলমকে দুদকের তলব

৩২

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন মেঘনা আলমকে ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই দুদকের তলবি চিঠিতে মেঘনা আলমকে বুধবার হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন তিনি।

এ ছাড়া মেঘনা আলম ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন।

রাজনীতিতেও সক্রিয় মেঘনা আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।

এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি মেঘনা আলম।সূত্র:আরটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

২

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

৩

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

৪

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

৫

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

৬

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ

৭

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

৮

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

৯

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

১১

এবার মেঘনা আলমকে দুদকের তলব

১২

২১ প্রকল্প নিয়ে আজ একনেকের বৈঠক

১৩

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে উদ্বেগ, পাশে দাঁড়ানোর আহ্বান এইচআরডব্লিউর

১৪

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

১৫

বিশ্ববিদ্যালয়গুলো যেন ডিগ্রি বিক্রি না করে, ইউল্যাব উপাচার্যের সতর্কবার্তা

১৬

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৭

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

১৮

কম সময়ে তৈরি স্বাস্থ্যকর সালাদ, স্বাদে-গুণে ভরপুর কাবলি ছোলা

১৯

গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা

২০