Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

৩৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় চাপের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে দাম গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা বিনিয়োগকারীদের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোববার কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।

এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেন, মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি মূল্যস্ফীতির গতিপ্রকৃতিকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর এই বক্তব্যকে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজারের ৯২ শতাংশ অংশগ্রহণকারী। অন্যদিকে ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন ৮ শতাংশ অংশগ্রহণকারী।

সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের আকর্ষণ কমে এবং আন্তর্জাতিক বাজারে এর দামের ওপর চাপ তৈরি হয়।

এখন বিনিয়োগকারীরা ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী। এসব বক্তব্য ও নথি থেকে ভবিষ্যতে সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

টিম ওয়াটারার বলেন, ফেডের চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বাড়ানোর পক্ষে আরও কঠোর অবস্থান প্রকাশ পেলে স্বর্ণের ওপর বর্তমান চাপ বাড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তি নিয়ে সতর্কতার ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।

এদিকে গত শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। গয়না কেনার চাহিদা হ্রাস এবং সৌরবিদ্যুৎকোষে রুপার ব্যবহার কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রুপার দাম বেশি থাকায় বিকল্প উপাদানের ব্যবহার বাড়ছে বলেও গবেষণায় বলা হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

১

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

২

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

৩

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

৪

এআই দিয়ে পরীক্ষায় নকল, প্রথম হয়েও ধরা

৫

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

৬

হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত

৭

৭৫০ সিসি নয়, ৬৪৮ সিসির ইঞ্জিনেই ফিরছে নতুন রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর

৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে সামরিক উপস্থিতি

৯

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

১০

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১১

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

১২

পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’

১৩

ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টগুলোতে দেখা যাবে নতুন বল

১৪

প্রোটিয়াদের মাঠে অদ্ভুত এক পরিসংখ্যান, স্বস্তি খুঁজছে বাংলাদেশ

১৫

কোনো প্রতিদ্বন্দ্বীই পেলেন না জয় শাহ, কী সিদ্ধান্ত আইসিসির?

১৬

ছটপূজায় মাংসের দোকান বন্ধের নির্দেশ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক

১৭

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

১৮

১৬ বছরের পথচলার সমাপ্তি, জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন লুকাকু

১৯

নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

২০