রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো: রংপুরে ডা: শফিকুর রহমান

১৬৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এসে প্রথমে ওখানে কুড়াল দিয়ে তিস্তাতে আঘাত করবো। তিস্তাকে সজিব করা হবে। তিস্তা সজিব হলে উত্তরাঞ্চলের মানুষ সজিব হবে।উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই। আমরা কথা রাখতে চাই। আমরা রাজনীতির জন্য কথা বলতে চাই না।

শুক্রবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোছাতে চাই। তাই বেকার ভাতার পরিবর্তে মর্যাদা সম্পন্ন কাজ দিতে চাই। যোগ্যদের যোগ্য মতে কাজের ব্যবস্থা করে দিতে চাই। তিনি আরো বলেন, আমরা কথা দিলে কথা রাখি। ৫ আগস্টের পর কথা দিয়েছিলাম, আমরা মামলা বানিজ্য করবো না। আমার হাজার হাজার মামলা করি নাই। আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলি নাই, তোমার নামটা ভুলে মামলায় ঢুকে গেছে, বের করতে হলে কিছু খাজনা দিতে হবে। আমরা কোন নিরীহ ও নিরাপরাধ মানুষকে জেলের ভাত খাওয়াতে চাই না।
জামায়াতের আমীর বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই।
তিনি বলেন, রংপুরের মানুষ এতো ভালো যে, নিজেদের দাবীটাও ভালোভাবে বলতেপারে না। তাই বলে আমরা সৎ ভাইয়ের আচরণ করতে পারি না। রংপুর তথা উত্তরাঞ্চল শষ্য ভান্ডার। তাই এগ্রোভিত্তিক কলকারখানা তৈরী করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটাতে হবে। উত্তরবঙ্গ হবে কৃষি বিপ্লবের রাজধানী। এজন্য কৃষি ভিত্তিক ভার্সিটি করা হবে। কলকারখানা করা হবে। বিদেশেী বিনিয়োগ হবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত হউক।
তিনি আরো বলেন, আমরা সরকার পরিচালনায় দক্ষ তা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি। আমাদের তিনভাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই। তারা সততার সাথে ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর ও রংপুর-২ আসনের প্রার্থী এ টিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর ৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমীর ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ১০ দলীয় নির্বাচনী জোটের রংপুরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণ মেঘের দিন: বাংলা সিনেমায় গ্রামীণ জীবন ও মানবিক অনুভূতির এক অধ্যায়

জন্মদিনে স্মরণ: সুরের নন্দনভূমির শিল্পী রাজা হোসেন খান

কালকিনিতে দুই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বিএমএসএফের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে মাদারগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

১০

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

১১

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

১৩

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

১৫

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

১৭

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

১৮

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

১৯

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০