পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কর্মসূচির উদ্বোধন করেন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক।
এসময় উপস্থিত ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নিজাম উদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজাদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এবারে চরপাকেরদহ ইউনিয়নে মোট ৬৭২২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
মন্তব্য করুন