Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে মোংলায় বিএনপির বিক্ষোভ

৩৪

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুন্দরবন ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির নেতাকর্মীরা মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বাজারের রাজপথ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে ভূমিকা রেখেছিল। সেই ঐক্য ধরে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও রাজপথে নামার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন ও মানুষের প্রত্যাশা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা কিংবা স্বৈরাচারী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ার শেখ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ শেখ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল সেখসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমের মধ্যে হঠাৎ পায়ে রগে টান লাগে কেন, দ্রুত আরাম পাবেন যেভাবে

১

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগ

২

রাতে মোজা পরে ঘুমানোর আগে যে ৫টি বিষয় জানা জরুরি

৩

খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর

৪

আজ মাঠে নামছে জাপান ও ব্রাজিল, খেলা শুরু কখন?

৫

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

৬

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

৭

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৮

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

৯

বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র

১০

মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন?

১১

ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন

১২

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ

১৩

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

১৪

মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস

১৫

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

১৬

তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১

১৭

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

১৮

১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন

১৯

সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে

২০