Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

৩৩

তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে দক্ষ পেশাজীবীদের জন্য বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও বিদেশি কর্মীদের ভিসা নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক প্রযুক্তিকর্মী এখন বিকল্প গন্তব্য খুঁজছেন। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ও আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শ্রমবাজারসংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কারণে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো ও টাটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেডারেল শ্রম সনদ কর্মসূচিসংক্রান্ত নিষেধাজ্ঞার খবরও এ আলোচনায় যুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাইরে আটটি দেশে আইটি পেশাজীবীদের কাজের সুযোগ ও ভিসার পথ তুলে ধরা হয়েছে।

১. অস্ট্রেলিয়া

দক্ষ আইটি পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় মূলত নিয়োগকর্তার স্পনসরশিপ এবং পয়েন্টভিত্তিক দক্ষ অভিবাসনের সুযোগ রয়েছে। পয়েন্টভিত্তিক ব্যবস্থায় আবেদনকারীর বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা বিবেচনা করা হয়। তবে ন্যূনতম পয়েন্ট অর্জন করলেই ভিসা নিশ্চিত হয় না। এ ক্ষেত্রে দক্ষতার মূল্যায়ন এবং আবেদন করার আমন্ত্রণ পাওয়ার মতো শর্তও পূরণ করতে হয়।

২. কানাডা

কানাডায় দক্ষ পেশাজীবীদের স্থায়ী বসবাসের অন্যতম পথ হলো ‘এক্সপ্রেস এন্ট্রি’ ব্যবস্থা। এ পদ্ধতিতে আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার ভিত্তিতে সিআরএস স্কোর নির্ধারণ করা হয়। প্রতিযোগিতামূলক এ স্কোরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা স্থায়ী বসবাসের আবেদনের আমন্ত্রণ পেতে পারেন।

৩. জার্মানি

প্রযুক্তি পেশাজীবীদের জন্য জার্মানির ‘ইইউ ব্লু কার্ড’ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত যোগ্যতা ও বেতনের শর্ত পূরণ করলে এ ভিসার জন্য আবেদন করা যায়। প্রথাগত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও পর্যাপ্ত পেশাগত অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বেতনের চাকরির চুক্তি থাকলে কিছু আইটি বিশেষজ্ঞ এ ভিসার যোগ্য হতে পারেন।

৪. আয়ারল্যান্ড

বিশেষায়িত দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে আয়ারল্যান্ডে রয়েছে ‘ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট’। সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামারদের মতো পেশাজীবীরা এ ব্যবস্থার আওতায় সুযোগ পেতে পারেন। তবে এ জন্য নির্ধারিত বেতনসীমা, পেশাগত যোগ্যতা এবং চাকরির চুক্তির শর্ত পূরণ করতে হয়।

৫. নেদারল্যান্ডস

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে দেশটির অভিবাসন দপ্তর (আইএনডি) কর্তৃক স্বীকৃত স্পনসর হতে হয়। পাশাপাশি আবেদনকারীকে নির্ধারিত আয়ের শর্ত পূরণ করতে হয়।

৬. সিঙ্গাপুর

বিদেশি দক্ষ পেশাজীবী ও ব্যবস্থাপকদের জন্য সিঙ্গাপুরে রয়েছে ‘এমপ্লয়মেন্ট পাস’। এ পাস পেতে নির্ধারিত বেতনের শর্ত পূরণের পাশাপাশি ‘কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক’ বা কম্পাস মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। এতে আবেদনকারীর যোগ্যতা, বেতন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী কাঠামো বিবেচনা করা হয়।

৭. সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য কর্মসংস্থানভিত্তিক ভিসা ও দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে দেশটিতে কাজের অনুমতিপত্র এবং বসবাসের ভিসার নিয়মকানুন আলাদা। তাই চাকরির প্রস্তাব গ্রহণের আগে ভিসার মেয়াদ, কাজের অনুমতি এবং প্রতিষ্ঠান পরিবর্তনের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।

৮. যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অনুমোদিত নিয়োগকর্তার অধীনে কাজের জন্য ‘স্কিলড ওয়ার্কার ভিসা’ রয়েছে। এ ভিসার জন্য নির্দিষ্ট চাকরির প্রস্তাব, স্পনসরশিপ সনদ, নির্ধারিত বেতন এবং ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ করতে হয়। যোগ্যতা ও চাকরির ধরন অনুযায়ী আবেদনকারীরা এ ভিসার সুযোগ নিতে পারেন।

বিদেশে আইটি পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এসব দেশ বিকল্প সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু দেশ নির্বাচন করলেই হবে না, সংশ্লিষ্ট দেশের ভিসার যোগ্যতা, বেতনসীমা, চাকরির চুক্তি এবং নিয়োগকর্তার স্পনসরশিপের শর্ত সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে হবে। ভিসা নীতিমালা পরিবর্তিত হতে পারে বলে আবেদনের আগে সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করাও জরুরি।

সূত্রঃ প্রথম আলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস খাতে ভাঙচুর ও নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১

উপবৃত্তির টাকা অন্যের অ্যাকাউন্টে, জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে অধিদপ্তর

২

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

৩

ঢাকার পর এবার ইসলামাবাদে চালু হচ্ছে নারীদের জন্য পিংক বাস

৪

ফোন বিক্রির আগে Factory Reset করলেই কি সব তথ্য মুছে যায়?

৫

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

৬

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

৭

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসা আবেদন সহজ হচ্ছে, চালু হচ্ছে নতুন পোর্টাল

৮

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৯

স্থগিত হলো পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

১০

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে চুমুর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নেইমার

১১

সংসদের আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

১২

দিনদুপুরে সাংবাদিকের বাসায় হানা, উধাও ৮ ভরি স্বর্ণ!

১৩

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

১৪

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

১৬

ইয়ামালের ক্যারিয়ারে প্রথম, স্পেনের জার্সিতে থামল অপরাজেয় যাত্রা

১৭

বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা, পেছনে যে ৫ কারণ

১৮

ব্যাংক লোনে কেনা গাড়ি বিক্রি করবেন? মালিকানা পরিবর্তনের আগে লাগবে যেসব ছাড়পত্র

১৯

এআই দিয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রায় পূর্ণ নম্বর পেয়ে ধরা

২০