রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩ জন

অতীতের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না : রংপুরের পুলিশ সুপার

ছবি : আলোকিত জনপদ
৮০

রংপুরে অতীতের বিতর্কিত ও তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি কোনওভাবেই হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হোসাইন। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। পরিচিতি সভায় মারুফাত হোসাইন বলেন, “আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। নির্বাচন কমিশন খুব শিগগিরই তারিখ ঘোষণা করবেন। আমাদের হাতে সময় খুবই কম—মাত্র দুই মাস। এই সময়টুকুতেই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। কারণ ট্রেনিংয়ে গ্যাপ থাকলে যুদ্ধে পরাজয় অনিবার্য।” তিনি আরও বলেন, রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা যদি সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তবে রংপুরবাসীকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, ভয়হীন ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। পুলিশ সুপার বলেন , রংপুরে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে সাধারণ ভোটার বুঝতে পারেন— ভোটকেন্দ্রে যেতে তাদের কোন বাধা, আতঙ্ক বা ঝুঁকি নেই। তিনি বলেন, “জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং সেই ভোট যেন সঠিকভাবে গণনা হয়—এটাই আমাদের মূল দায়িত্ব।” পুলিশ সুপার আশ্বস্ত করে আরও বলেন, “বিগত দিনগুলোতে কেমন নির্বাচন হয়েছে তা আমরা সবাই জানি। এবার সেই তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না—এটাই আমাদের অঙ্গীকার। আপনারা নিশ্চিত থাকুন, এবারের নির্বাচন হবে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়হীন।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই মনে করেন নির্বাচন হবে কি না। এসপি বলেন, “নো, এবার এ ধরনের কোনো প্রশ্নই নেই। নির্বাচন হবেই। সরকারের সর্বস্তরের অথরিটিজনরা চাচ্ছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।” এই সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি। সভার শুরুতেই পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশে বলেন, রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। সাংবাদিকরাও রংপুরের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি এবং মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন। এসপি মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে সপ্রতিভ ও আন্তরিকভাবে মতবিনিময় করেন। সভার পরিবেশ ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ এবং সমস্যা সমাধানের মনোভাবপূর্ণ। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১০

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১১

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১২

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৩

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৪

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৫

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

১৬

মাহে রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু

১৭

বাজারের ড্রেনের পানি সড়কে,দূর্ভোগে ব্যবসায়ী,ক্রেতা ও পথচারী

১৮

ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৯

রাণীশংকৈলে গোরস্থানে আবারও কঙ্কাল চুরি

২০