মোঃ ফয়সাল হোসেন । কয়রা উপজেলা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কয়রায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও তার সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, কপোতাক্ষ কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সোনালী ব্যাংকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আলোচনা সভায় ভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, শিক্ষক আঃ রউফ, শিক্ষার্থী তাবাসুম ও আবির হোসেন।

আলোচনা সভার শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তারেক রহমানের হৃদয়ছোঁয়া মুহূর্ত: “তুই নূর না?”

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাকিব খানের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার গুঞ্জন মিথ্যা, বললেন নির্মাতা আজমান রুশো

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে বাড়ল কত

কালকিনিতে মহান শহীদ দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম রামিসা নাওয়াল নিঝুম

১০

শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

১১

তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

পশ্চিমবঙ্গসহ ভারতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালিত

১৩

কেন্দ্রীয় শহীদ মিনারে তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

১৪

ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট

১৫

রামপালে হারিয়ে যাওয়া চেকের পৃষ্ঠায় ২৬:লক্ষ টাকা পাওনা দাবি করে হয়রানির অভিযোগ

১৬

আমার দেখা সবচেয়ে পরিশ্রমী-নিষ্ঠাবান মানুষ আব্বু: জাইমা রহমান

১৭

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

১৯

তাপমাত্রা বাড়লেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

২০