মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৫

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সভাপতি ও ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি সিআরবি আব্দুল হান্নান মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালামিয়া), সভাপতি, শিবপুর উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. কামাল হোসেন প্রধান, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, শিবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নূরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইন এবং জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা আক্তার সাথী, অর্থ সম্পাদক এস. এ. বাছেদ, দপ্তর সম্পাদক মো. তারেক প্রধান ও সাংগঠনিক সম্পাদক আরমান।

এ সময় এতিমখানা থেকে আগত ছাত্রছাত্রীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাত পরিচালনা করেন মজলিশপুর দারুল উলুম এতিমখানা মাদ্রাসার কোরআনের হাফেজ শিক্ষার্থী খন্দকার রাতুল।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সত্যকে তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকদের লোভ-লালসা পরিহার করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা পরিত্যাগ করা জরুরি। অর্থের বিনিময়ে কারও বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ থেকেও বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং এ লক্ষ্যে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণ মেঘের দিন: বাংলা সিনেমায় গ্রামীণ জীবন ও মানবিক অনুভূতির এক অধ্যায়

জন্মদিনে স্মরণ: সুরের নন্দনভূমির শিল্পী রাজা হোসেন খান

কালকিনিতে দুই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বিএমএসএফের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে মাদারগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

১০

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

১১

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১২

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

১৩

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৪

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

১৫

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

১৭

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

১৮

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

১৯

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০