সুজন হোসেন রিফাত, রাজৈর মাদারীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
৪৯

মাদারীপুরের রাজৈর উপজেলায় ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন লিবিয়া ফেরত এক প্রবাসী।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুর গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কৃষক ও লিবিয়া ফেরত প্রবাসী মো. ফকরুল মিয়া অভিযোগ করেন, একই এলাকার মনছুর শিকদার তাকে ইতালি পাঠানোর কথা বলে ১৬ লাখ টাকা নেন।

ফকরুল মিয়া জানান, ২০২৩ সালের আগস্ট মাসে তিনি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে মনছুর শিকদার তার সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি ১৩ লাখ টাকার চুক্তিতে ‘বডি কন্ট্রাক্টে’ ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে বিভিন্ন খরচের কথা বলে মোট ১৬ লাখ টাকা নেন।

অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর মনছুর শিকদার তাকে লিবিয়ায় নিয়ে গিয়ে দীর্ঘ ১৮ মাস আটকে রাখেন। সেখানে তিনি নানা ধরনের কষ্ট ও মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটান।

ফকরুল মিয়া বলেন, “লিবিয়ায় আমাকে আটকে রেখে নানা কষ্ট দেওয়া হয়েছে। দীর্ঘদিন সেখানে বন্দি অবস্থায় থাকার পর অনেক কষ্টে দেশে ফিরে আসতে পেরেছি। এখন আমি স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”

তিনি আরও বলেন, “সরকার ও প্রশাসনের কাছে আমার দাবি, যারা আমার সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আমার টাকা ফেরত পেতে সহযোগিতা করা হোক।”

এ বিষয়ে অভিযুক্ত মনছুর শিকদারের বক্তব্য পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

দেশভাগের ট্র্যাজেডি ও মানবিক সংকট—আকরাম খানের ‘খাঁচা’

বিচ্ছেদের নদী, স্মৃতির ঘাট: আশুতোষ সুজনের ‘দেশান্তর’

১০

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

১১

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

১২

শ্যামপুরে সরকারি নিয়ম অমান্য করে ওএমএস ডিলারের নামে চাল-আটা কালোবাজারির অভিযোগ

১৩

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৪

কয়রায় সড়ক দুর্ঘটনায় নববধুসহ ১২ জন নিহত

১৫

ভারতে পাচারের সময় যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১৬

সংসদে কেবল বিরোধিতার রাজনীতি নয়, দরকার গঠনমূলক ভূমিকা

১৭

স্মরণে কিংবদন্তি চলচ্চিত্রকার ফতেহ লোহানী

১৮

অরুণোদয়ের অগ্নিসাক্ষী: মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও মানবিক পুনর্জাগরণের চলচ্চিত্র

১৯

খান আতাউর রহমানের ‘সুজন সখী’: বাংলা চলচ্চিত্রে গ্রামীণ প্রেম ও সামাজিক বাস্তবতার এক অনন্য দলিল

২০