কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি
২১

গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে একটি মাছের ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি ও দেশীয় প্রজাতির সাদা মাছ চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামে সাগর মীরের প্রায় ৩৫ শতক জমির একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। গত বুধবার (১১ মার্চ) রাতের কোনো এক সময় বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়টি প্রথমে টের পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সাগর মীরের মা হালিমা বেগম (৫০) মাছের খাবার দিতে ঘেরে গেলে পানির ওপর ভাসতে থাকা ছোট ও মাঝারি আকারের কয়েকটি মৃত মাছ দেখতে পান। এরপরই তারা বুঝতে পারেন ঘেরের অধিকাংশ মাছ চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ঢাকায় অবস্থানরত ঘের মালিক সাগর মীর মুঠোফোনে জানান, তিনি ঢাকায় একটি ছোট চাকরি করে পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। সংসারের অভাব দূর করতে ধারদেনা করে সামান্য জমি কিনে সেখানে গলদা চিংড়ি ও সাদা মাছের চাষ শুরু করেছিলেন।

তিনি বলেন, “আমার আশা ছিল ঘেরের মাছ বিক্রি করে সংসারের কিছুটা অভাব দূর হবে। কিন্তু অজ্ঞাত চোর চক্র আমার বড় ক্ষতি করে দিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিকের মা হালিমা বেগম শুক্রবার (১৩ মার্চ) গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘মায়াকান্না’ বন্ধের আহ্বান আজাদ মজুমদারের

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল: দাবি ট্রাম্পের

“তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী”

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসদে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের, সিরিজে সমতা

গাড়িওয়ালা: মানবিক সংগ্রাম ও স্বপ্নের চলচ্চিত্র

দেশভাগের ট্র্যাজেডি ও মানবিক সংকট—আকরাম খানের ‘খাঁচা’

বিচ্ছেদের নদী, স্মৃতির ঘাট: আশুতোষ সুজনের ‘দেশান্তর’

১০

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

১১

গোপালগঞ্জে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ চুরি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

১২

শ্যামপুরে সরকারি নিয়ম অমান্য করে ওএমএস ডিলারের নামে চাল-আটা কালোবাজারির অভিযোগ

১৩

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৪

কয়রায় সড়ক দুর্ঘটনায় নববধুসহ ১২ জন নিহত

১৫

ভারতে পাচারের সময় যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১৬

সংসদে কেবল বিরোধিতার রাজনীতি নয়, দরকার গঠনমূলক ভূমিকা

১৭

স্মরণে কিংবদন্তি চলচ্চিত্রকার ফতেহ লোহানী

১৮

অরুণোদয়ের অগ্নিসাক্ষী: মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা ও মানবিক পুনর্জাগরণের চলচ্চিত্র

১৯

খান আতাউর রহমানের ‘সুজন সখী’: বাংলা চলচ্চিত্রে গ্রামীণ প্রেম ও সামাজিক বাস্তবতার এক অনন্য দলিল

২০