মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহান্দার আলী মিয়া। তিনি ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন