কুমিল্লা দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকায় ঘরে ঢুকে ঝরনা বেগম (৩৮) নামের নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যকান্ডের কোন কারণ জানাতে পারেনি। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার থানার এসআই বাঁধন গলাকাটা লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের মধ্যে পাঠাবেন বলে সাংবাদিকদের জানান। তবে পুলিশের ধারনা-বুধবার গভীর রাতে কোন এক সময় নিহতের স্বামী আব্দুল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুউদ্দিন মো. ইলিয়াছ মানব কন্ঠ’কে বলেন- বুধবার সকাল সাড়ে ৯টায় মোবাইল ফোনে সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সদস্যদের নিয়ে হত্যাকান্ডের ঘটনাস্থলে...
৭৯
কুমিল্লা দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকায় ঘরে ঢুকে ঝরনা বেগম (৩৮) নামের নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যকান্ডের কোন কারণ জানাতে পারেনি। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার থানার এসআই বাঁধন গলাকাটা লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের মধ্যে পাঠাবেন বলে সাংবাদিকদের জানান। তবে পুলিশের ধারনা-বুধবার গভীর রাতে কোন এক সময় নিহতের স্বামী আব্দুল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যাকান্ডের বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুউদ্দিন মো. ইলিয়াছ মানব কন্ঠ’কে বলেন- বুধবার সকাল সাড়ে ৯টায় মোবাইল ফোনে সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সদস্যদের নিয়ে হত্যাকান্ডের ঘটনাস্থলে এসেছি। ঝরনা বেগমকে জবাই করে হত্যা করা হয়েছে এবং হত্যার রহস্য কি তা তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের রাতে নিহত ঝরনা বেগমের স্বামী আব্দুল করিম পাশের ঘরে ছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেননি বলে প্রতিবেদককে জানান। ঘটনার পর থেকে দেবিদ্বার সার্কেল এএসপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করছেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শ্রাবণ মেঘের দিন: বাংলা সিনেমায় গ্রামীণ জীবন ও মানবিক অনুভূতির এক অধ্যায়
১
জন্মদিনে স্মরণ: সুরের নন্দনভূমির শিল্পী রাজা হোসেন খান
২
কালকিনিতে দুই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩০ হাজার টাকা জরিমানা
৩
রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বিএমএসএফের ইফতার ও দোয়া মাহফিল
৪
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
৫
শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৬
মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা