Alokito Janapad ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা বিজিএমইএর

৩৮

পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকানো এবং ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোশাকশিল্পের কারখানাগুলোতে সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে কাজে প্রবেশের সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের ভিড়ে ঢুকে পড়ছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। ফলে একদিকে কারখানার জানমালের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এ ছাড়া বহিরাগতদের প্রবেশের কারণে সাধারণ শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরির আশঙ্কাও দেখা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানায় প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

একই সঙ্গে পর্যাপ্তসংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রেখে পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে শ্রমিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং কারখানার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা।

এ ছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিও জানান আন্দোলনকারীরা। শ্রমিকদের আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ায় পোশাক কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির কারণে অনেক কারখানা বন্ধও রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

১

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

২

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

৩

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

৪

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

৫

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

৬

মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত?

৭

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

৮

এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন?

৯

ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

১০

পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠক

১১

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

১২

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

১৩

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে

১৪

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

১৫

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

১৬

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ

১৭

এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে

১৮

কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

১৯

মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে

২০