Alokito Janapad ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরিবর্তন নেই, বহাল হাইকোর্টের আদেশ

৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত নির্ধারিত সময়ের মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত এ আদেশ দেন। আগামী সোমবার এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকারের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল করার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের প্রধান যুক্তি।

এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর ‘লোকাস স্ট্যান্ডি’ নিয়েও প্রশ্ন তোলেন কাজী জয়নাল আবেদীন। তাঁর ভাষ্য, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা উল্লেখ করে রিটটি করা হয়েছে, তাঁদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কেউই ওই আবেদনের পক্ষ নন। জনস্বার্থে করা রিটের অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে ঢাবির এই আইনজীবী বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের অধিকার ব্যাহত করা ঠিক হবে না।

বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, অধিকার কখনোই নিরঙ্কুশ নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ সেই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার দুই ধরনের নোট

১

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টেস্ট খরচ (সরকারি নির্ধারিত ফি)

২

ভাইরাল হেলমেট ভিডিও নিয়ে সতর্কবার্তা, যা বলছে ফ্যাক্ট-চেক

৩

স্বজনকে বিদায় দিতে ট্রেনে উঠে ১৪০ কিমি পথ, গুনতে হলো জরিমানা

৪

বড় লিড নিয়েও শেষ রক্ষা হলো না, দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

৫

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৬

নগদ এজেন্টে প্রতি ১ হাজার টাকায় কত কমিশন? ক্যাশ ইন ও ক্যাশ আউটের হিসাব জানুন

৭

ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরিবর্তন নেই, বহাল হাইকোর্টের আদেশ

৮

কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে নতুন যেসব সুবিধা

৯

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে মান ও প্রসারে জোর দিলেন রাষ্ট্রপতি

১০

হাওরে পানি ধরে রাখতে নির্মিত বাঁধের ২০ ফুট কেটে দিল দুর্বৃত্তরা, বোরো আবাদ নিয়ে উদ্বেগ

১১

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে কেন্দ্রগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ নির্দেশনা

১২

জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী

১৩

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন

১৪

মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার : প্রধানমন্ত্রী

১৬

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মোংলায় ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি; সতর্ক প্রশাসন

১৭

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের লক্ষ্য, বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী

১৮

দুর্যোগের আগাম বার্তা জানতে কল করবেন যে নম্বরে

১৯

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

২০