Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

৩৮

ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে নিজ নিজ নির্বাচনি এলাকায় নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। তাঁদের চাহিদার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ২৫৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে। সেতু নির্মাণের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে বগুড়া জেলা। সেখানে ২৪টি সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এরপর নরসিংদীতে ১৬টি, সিলেটে ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণ করা হবে।

এ ছাড়া ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে আটটি করে; জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সাতটি করে এবং শরীয়তপুরে ছয়টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে পাঁচটি করে সেতু নির্মাণ করা হবে। চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা, মাদারীপুর ও সুনামগঞ্জে চারটি করে এবং নীলফামারী, সিরাজগঞ্জ, বাগেরহাট, বরগুনা, গাজীপুর, ফেনী ও বান্দরবানে তিনটি করে সেতু নির্মাণের কথা রয়েছে।

অন্যদিকে লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও রাঙামাটিতে দুটি করে এবং পঞ্চগড়, রাজশাহী, নাটোর, খুলনা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে একটি করে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, সেতু নির্মাণের মূল প্রকল্পটি ২০২৩ সালে নেওয়া হয়েছিল। এবার প্রকল্পটির ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে নতুন করে অনুমোদন নিয়েছে এলজিইডি।

একনেক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন।

এ ছাড়া দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ, দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনর্খননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি এবং জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প অনুমোদন পেয়েছে। বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্পও রয়েছে অনুমোদনের তালিকায়।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বিমানবাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র:আরটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

১

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

২

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

৩

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

৪

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা

৫

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

৬

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

৮

মদিনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ২০ বছর হলেই

৯

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

১০

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

১১

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

১২

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

১৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

১৪

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৫

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

১৬

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

১৭

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

১৮

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

১৯

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

২০