Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

৩২

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না। বরং খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা সভায় উপস্থিত ছিলেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

১

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

২

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

৩

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

৪

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা

৫

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

৬

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

৮

মদিনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ২০ বছর হলেই

৯

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

১০

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

১১

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

১২

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

১৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

১৪

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৫

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

১৬

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

১৭

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

১৮

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

১৯

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

২০