Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

৩২

দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের জন্য ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দের (বিবিজি) দ্বিতীয় কিস্তি হিসেবে এ অর্থ ছাড় করা হয়।

গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে।

মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এই বরাদ্দ থেকে দ্বিতীয় কিস্তিতে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।

ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুযায়ী টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ ওই বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ইউএনও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দের অর্থ স্থানান্তর করা হবে।

মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে তহবিলের অর্থ উত্তোলন ও ব্যয়ের যাবতীয় তথ্য ক্যাশবুক, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।

বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। নির্ধারিত নিয়ম মেনেই উন্নয়ন কার্যক্রমে অর্থ ব্যয় করতে হবে।

এ ছাড়া বরাদ্দের অর্থের অব্যয়িত অংশ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে বলে মঞ্জুরি আদেশে উল্লেখ করা হয়েছে।

অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের প্রস্তুত করা বিলে প্রতিস্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সূত্র:বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

১

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

৩

মদিনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ২০ বছর হলেই

৪

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

৫

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

৬

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

৭

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

৮

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

৯

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১০

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সুযোগ দিল শিক্ষা বোর্ড

১১

টানা সাত টেস্ট ও কাউন্টি ক্রিকেট, চোটের শঙ্কায় হাসান মাহমুদ

১২

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আসছে এআই ও আধুনিক প্রযুক্তির পাঠ

১৩

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে মানতে হবে নতুন নিয়ম

১৪

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন

১৫

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ

১৬

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

১৭

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

১৮

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

২০