Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ছটপূজায় মাংসের দোকান বন্ধের নির্দেশ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক

৩২

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে ছটপূজা উপলক্ষে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত শহরের মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্য দিনগুলোতে মাংস বিক্রির সময় কাঁচা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের জারি করা বিজ্ঞপ্তিতে মাংস ব্যবসায়ীদের এসব নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর একাংশ প্রশ্ন তুলেছে, ছটপূজার সঙ্গে মাংসের দোকান বন্ধ রাখার বিষয়টি যুক্ত করার যৌক্তিকতা কী।

সমালোচকদের বক্তব্য, রামপুরহাটের কাছেই রয়েছে বিখ্যাত তারাপীঠ মন্দির। কৌশিকী অমাবস্যা ও কালীপূজার মতো বড় ধর্মীয় আয়োজনের সময়ও শহরের মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। তাহলে ছটপূজার সময় কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

তবে পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, এ নির্দেশ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আদালত চত্বরের সামনে দুটি দোকানে রাস্তার পাশে প্রকাশ্যে পশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল। ওই রাস্তা দিয়ে নিয়মিত শিক্ষার্থীরাও যাতায়াত করে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল।

চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, দোকানের সামনের অংশ আড়াল করতে রঙিন পর্দা কিংবা লাল কাপড় ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় প্রশাসনিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়।

তিনি আরও জানান, ছটপূজা বিহারসহ ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রশাসনিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকের পর ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নির্ধারিত নিয়ম মেনে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে এ নির্দেশকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, বাংলার দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে এ ধরনের নির্দেশের সংঘাত তৈরি হতে পারে। তাঁদের মতে, মাছ ও মাংস বাঙালির খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসবের কারণে মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তৃণমূল নেতা মিল্টন রশিদও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী ও বন্ধুরা কোনো সমস্যা ছাড়াই ছটপূজা পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করে পৌরসভার পক্ষ থেকে মাংসের দোকান বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেওয়ায় তিনি বিস্মিত। তাঁর মতে, কে কী খাবেন এবং কোথায় যাবেন, তা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

অন্যদিকে পৌরসভার চেয়ারম্যানের দাবি, ধর্মীয় ভাবাবেগ এবং সংশ্লিষ্ট দোকানগুলোর অবস্থান বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশের যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে রামপুরহাটের বিষয়টি এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

১

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

২

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

৩

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

৪

এআই দিয়ে পরীক্ষায় নকল, প্রথম হয়েও ধরা

৫

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা

৬

হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত

৭

৭৫০ সিসি নয়, ৬৪৮ সিসির ইঞ্জিনেই ফিরছে নতুন রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর

৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে সামরিক উপস্থিতি

৯

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

১০

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১১

২০২৮ মডেলের সিআর-ভি আনছে হোন্ডা, বড় পরিবর্তন পাওয়ারট্রেনে

১২

পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত রতন শেখ, ছয় মাসে পঞ্চম ‘এনকাউন্টার’

১৩

ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টগুলোতে দেখা যাবে নতুন বল

১৪

প্রোটিয়াদের মাঠে অদ্ভুত এক পরিসংখ্যান, স্বস্তি খুঁজছে বাংলাদেশ

১৫

কোনো প্রতিদ্বন্দ্বীই পেলেন না জয় শাহ, কী সিদ্ধান্ত আইসিসির?

১৬

ছটপূজায় মাংসের দোকান বন্ধের নির্দেশ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্ক

১৭

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

১৮

১৬ বছরের পথচলার সমাপ্তি, জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন লুকাকু

১৯

নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

২০