Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীর হোম অফিসের নির্দেশ

২৬

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের কারণে সরকারি দপ্তরের অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের চলাচল কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

শুক্রবার পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ অধীন দপ্তরের ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেন। পঙ্কজ সিং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

দিল্লির বায়ুমান সূচক (একিউআই) শুক্রবার সকালে ৪০৩-এ পৌঁছায়। এতে বাতাসের মান ‘গুরুতর’ বা ‘সিভিয়ার’ পর্যায়ে চলে যায়। পরে বিকেল ৪টায় সূচক কিছুটা কমে ৩৭৩ হলেও তা ‘খুব খারাপ’ পর্যায়েই ছিল। শনিবার সকালেও রাজধানীর বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা গুরুতর পর্যায়ে রেকর্ড করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত ও দাপ্তরিক যানবাহনের চলাচল কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেওয়া হয়েছে।

তবে এ নির্দেশনা দিল্লি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। হাসপাতালসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের এর আওতার বাইরে রাখা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, হাসপাতালের সব কর্মী অত্যাবশ্যকীয় সেবার আওতায় পড়ায় তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতালের পাশাপাশি অন্যান্য জরুরি সেবাও এ নির্দেশনার বাইরে থাকবে। বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের (সিএকিউএম) নির্দেশনা অনুযায়ী, জরুরি সাড়া প্রদান, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ছাড় দেওয়া হবে।

গত ৩০ অক্টোবর সিএকিউএমের জারি করা নির্দেশনায় বলা হয়, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিল্লি এবং এর আশপাশের পাঁচটি এনসিআর জেলার সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থাকতে পারবেন। বাকিদের বাড়িতে থেকে কাজ করতে হবে।

এ নির্দেশনা দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে কার্যকর রয়েছে। তবে যেসব শিল্পপ্রতিষ্ঠান ও অত্যাবশ্যকীয় সেবায় এ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

দিল্লি সরকারের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া শীতকালীন কর্মপরিকল্পনাতেও ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এতে প্রশাসনিক সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। তবে একই সময়ে দপ্তরের অর্ধেকের বেশি কর্মীকে সশরীরে উপস্থিত রাখা যাবে না।

জরুরি ও অত্যাবশ্যকীয় জনসেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মীদের অফিসে ডাকার ক্ষমতা রয়েছে দপ্তরপ্রধানদের।

এদিকে, ৬ নভেম্বর থেকে দিল্লি-এনসিআরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় ধাপ কার্যকর রয়েছে। এ ধাপের আওতায় সরকারি, পৌরসভা ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও শনিবার সকালেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীর হোম অফিসের নির্দেশ

১

নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে নতুন ব্যবস্থা, ঘটনাস্থলেই বিকাশ-কার্ডে দেওয়া যাবে টাকা

২

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

৩

আজ প্রথমবারের মতো স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল

৪

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

৫

হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু ও ১৫৮ রোগী শনাক্ত

৬

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

৭

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

৮

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১০

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

১১

শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১২

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে

১৩

তিন দাবিতে শাহবাগে অবস্থান, দ্রুত নিয়োগ চান ১৮তম নিবন্ধনধারীরা

১৪

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঘরে বসেই আবেদন

১৫

স্কুলে ভর্তি পরীক্ষা বন্ধের আবেদন, হাইকোর্টের সিদ্ধান্ত কী?

১৬

পেট্রোবাংলার চাকরিতে আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

১৭

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

১৮

পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

২০