Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

২৫

দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। নতুন এ অনুসন্ধানকে ঘিরে জেলায় গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটিতে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়। এ পরীক্ষার মাধ্যমে কূপের গ্যাসের প্রবাহ ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এখান থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে এই পরিমাণ চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নয়; পরীক্ষা শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

কূপটির প্রকৃত গ্যাসের মজুত কত, তা এখনো নির্ধারণ করা হয়নি। ড্রিল স্টেম টেস্ট শেষ হওয়ার পর চূড়ান্ত মজুতের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স। ফলে নতুন কূপ থেকে কী পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করতে হবে।

বাপেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ভোলা জেলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন কূপটি যুক্ত হওয়ায় জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। দ্বীপজেলায় আনুমানিক পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন কূপটির অনুসন্ধান ও পরীক্ষার ফলাফল ভোলার গ্যাসসম্পদ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেবে। বিশেষ করে ডিএসটি শেষে গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা নিশ্চিত হলে কূপটি থেকে ভবিষ্যতে গ্যাস উত্তোলনের সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট চিত্র পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রথমবারের মতো স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল

১

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

২

হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু ও ১৫৮ রোগী শনাক্ত

৩

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

৪

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

৫

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৭

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

৮

শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

৯

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে

১০

তিন দাবিতে শাহবাগে অবস্থান, দ্রুত নিয়োগ চান ১৮তম নিবন্ধনধারীরা

১১

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঘরে বসেই আবেদন

১২

স্কুলে ভর্তি পরীক্ষা বন্ধের আবেদন, হাইকোর্টের সিদ্ধান্ত কী?

১৩

পেট্রোবাংলার চাকরিতে আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

১৪

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

১৫

পতাকা বৈঠকে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

১৭

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, পাবেন কোথায়-চলবে কতদিন

১৮

ফ্রিল্যান্সারদের আয়কর রিটার্ন: বিদেশি আয় দেখানোর নিয়ম

১৯

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি গ্রেপ্তার

২০