Alokito Janapad ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

১ হাজার ৪১২ ইলেকট্রিক বাস কিনছে সরকার, শুরু হচ্ছে নতুন যাত্রা

২৭

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ১ হাজার ৪১২টি বিদ্যুৎচালিত বাস কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মাধ্যমে এসব বাস সংগ্রহ করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের গণপরিবহনে পরিবেশবান্ধব বাসের ব্যবহার বাড়বে।

প্রাথমিক পর্যায়ে ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি সাধারণ যাত্রীদের জন্য এবং বাকি ১০০টি নারীবান্ধব বাস হিসেবে চালু করা হবে। বিআরটিসির মাধ্যমে কেনা এসব বাসের অর্ধেক ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাকি ১০০টি বাস জুনের মধ্যে বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রথম ধাপে বিআরটিসির মাধ্যমে ইলেকট্রিক বাস যুক্ত হচ্ছে দেশের গণপরিবহনে। এর ফলে দেশের মানুষ পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৫০টি নারীবান্ধব ও ৫০টি সাধারণ যাত্রীর বাস আসবে। বাকি ১০০টি বাস জুনের মধ্যে যুক্ত হবে। দরপত্রে প্রতিযোগিতা বাড়ানোর জন্য কিছু শর্ত সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, গত ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার সিদ্ধান্ত নেয়। প্রথম ধাপে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ৫০টি করে বাস সংগ্রহ করা হবে। তবে প্রতিষ্ঠান দুটি নিজেরা বাস তৈরি করবে না; বিদেশ থেকে বাস সংগ্রহ করে সরবরাহ করবে।

গত ২৬ অক্টোবরের দরপত্রে প্রস্তুতকারকের সঙ্গে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি বা অনুমোদিত পরিবেশকের সহযোগিতামূলক সম্পর্কের শর্ত রাখা হয়েছিল। পাশাপাশি দরপত্র জারির আগের পাঁচ বছরের মধ্যে দেশে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন সরবরাহের অভিজ্ঞতা চাওয়া হয়। পরে ৮ নভেম্বর বিআরটিসির পরিচালক অনুপম সাহা পৃথক চিঠিতে প্রতিষ্ঠান দুটিকে দরপত্রের শর্ত সংশোধনের নির্দেশ দেন। সংশোধিত শর্তে যানবাহনের পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের অভিজ্ঞতাও যুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত বাসগুলো শীতাতপনিয়ন্ত্রিত হবে। প্রতিটি বাসে বসার আসন থাকবে ২১টি এবং দাঁড়িয়ে ও বসে মিলিয়ে ৬০ থেকে ৬৫ জন যাত্রী বহন করা যাবে। একবার পূর্ণ চার্জে বাসগুলো সর্বোচ্চ ২২০ কিলোমিটার চলতে পারবে। দুই ক্যাবলে চার্জ দিতে প্রায় দেড় ঘণ্টা এবং এক ক্যাবলে তিন ঘণ্টা সময় লাগবে। ঢাকা ও আশপাশের জেলাগুলোতে এসব বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

বাস, চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামোসহ প্রতিটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা। ২০০টি বাস কেনার জন্য বিআরটিসিকে ১ শতাংশ সুদে ৮০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ঢাকা ও আশপাশের এলাকায় নয়টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। বাস সরবরাহকারী প্রতিষ্ঠান দুটি এসব স্টেশন স্থাপনের কাজও করবে।

প্রাথমিক ২০০টি বাসের বাইরে ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’-এর আওতায় ডিটিসিএর মাধ্যমে আরও ৪০০টি ইলেকট্রিক বাস সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ ও চীনা অর্থায়নে বিআরটিসির বহরে আরও ৮০০টি বৈদ্যুতিক শীতাতপনিয়ন্ত্রিত বাস যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অংশ হিসেবে ৫০টি বিশেষায়িত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তবে সংশ্লিষ্টদের মতে, দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে চার্জিং অবকাঠামো গুরুত্বপূর্ণ। বর্তমানে ঢাকায় বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার স্টেশনের সংখ্যা সীমিত। ফলে বাসের পাশাপাশি পর্যাপ্ত চার্জিং সুবিধা নিশ্চিত করা না গেলে এ ধরনের যানবাহন পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

পরিবহন খাতের কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বিশ্বজুড়েই বাড়ছে। বাংলাদেশও ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। এ লক্ষ্য সামনে রেখে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, আমদানি ও ব্যবহারে বিভিন্ন করছাড় ও নীতিগত সুবিধা দেওয়া হয়েছে।

বাজেটে বৈদ্যুতিক গাড়ি ও এর যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনে শুল্ক-কর রেয়াতের সুবিধা রাখা হয়েছে। ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়করের পরিমাণও কমানো হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহারের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি এবং অন্যান্য বৈদ্যুতিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ছাড়া অন্যান্য শুল্ক-কর অব্যাহতির সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে গণপরিবহনে জ্বালানিচালিত বাসের পাশাপাশি বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়বে। তবে প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি নির্ভর করবে বাস সংগ্রহ, চার্জিং অবকাঠামো নির্মাণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করার ওপর। সূত্র: আমাদের সময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ছে কি?

১

নিয়োগের দাবিতে আজ ১৮তম নিবন্ধন উত্তীর্ণদের কর্মসূচি

২

১ হাজার ৪১২ ইলেকট্রিক বাস কিনছে সরকার, শুরু হচ্ছে নতুন যাত্রা

৩

চার বছর অপেক্ষার পরও চাকরি নেই, ১৭তম নিবন্ধনধারীদের দাবি কী?

৪

গাড়ির মালিক মারা গেলে ওয়ারিশদের নামে মালিকানা পরিবর্তন করবেন যেভাবে

৫

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

৬

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৭

মেদও ঝরবে, পেটও থাকবে ভরা থাকবে, বানিয়ে নিন প্রোটিনসমৃদ্ধ ফ্রেঞ্চ টোস্ট

৮

৬৫৪তম থানা পাচ্ছে দেশ

৯

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার

১০

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

১১

নওগাঁ থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার, পালাল চোরেরা

১২

ফেসবুকে ইসলামিক পোস্ট শেয়ার করার আগে কোন বিষয়গুলো যাচাই করবেন?

১৩

আপনার মোবাইলে থাকা কোন বিষয়গুলো মৃত্যুর পরও গুনাহের কারণ হতে পারে?

১৪

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

১৫

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

১৬

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

১৭

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

১৮

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

১৯

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

২০