Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

২০

মাত্র ২০ থেকে ২২ বছর বয়সেই শতকোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন বিশ্বের একদল তরুণ। কেউ পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে নিজেই বিলিয়নিয়ার হয়েছেন। ফোর্বসের ২০২৬ সালের বার্ষিক ধনকুবের তালিকায় ৩০ বছরের কম বয়সী এমন বিলিয়নিয়ারের সংখ্যা ৩৫। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ফোর্বসের ১০ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩৫ জনের মধ্যে ১২ জন নিজের উদ্যোগে সম্পদ গড়েছেন। বাকিদের অধিকাংশই পারিবারিক ব্যবসা বা উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তরুণ বিলিয়নিয়ারদের মধ্যে আলোচনায় থাকা পাঁচজনের পরিচয় তুলে ধরা হলো।

অ্যামেলি ভয়েট ত্রেজেস (ব্রাজিল)

মাত্র ২০ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের অ্যামেলি ভয়েট ত্রেজেস। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১ দশমিক ১ বিলিয়ন ডলার। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ বৈদ্যুতিক মোটর ও শিল্পযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডব্লিউইজির সহপ্রতিষ্ঠাতা ছিলেন তাঁর দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়েট। পারিবারিক সূত্রে প্রতিষ্ঠানটির প্রায় ২ শতাংশ মালিকানা পেয়েছেন অ্যামেলি। তিনি সরাসরি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত নন।

ইয়োহানেস ফন বাউম্বাখ (জার্মানি)

বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার ইয়োহানেস ফন বাউম্বাখের বয়স ২০ বছর। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। জার্মানির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোহরিঙ্গার ইনগেলহাইমের পারিবারিক উত্তরাধিকারী তিনি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। পারিবারিক ব্যবসার অংশীদারত্ব থেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন ইয়োহানেস।

ক্লেমেন্তে দেল ভেক্কিও (ইতালি)

ইতালির ২১ বছর বয়সী ক্লেমেন্তে দেল ভেক্কিওর সম্পদের পরিমাণ আনুমানিক ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকার সঙ্গে যুক্ত পারিবারিক মালিকানা প্রতিষ্ঠানের অংশীদার তিনি। রে-ব্যান ও পারসোলের মতো বিশ্বখ্যাত চশমার ব্র্যান্ড রয়েছে এসিলরলুক্সোটিকার অধীনে। পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণেই তরুণ বয়সে বিলিয়নিয়ার হয়েছেন ক্লেমেন্তে।

সুরিয়া মিধা (যুক্তরাষ্ট্র)

পারিবারিক উত্তরাধিকার ছাড়াই নিজের উদ্যোগে বিলিয়নিয়ার হওয়া তরুণদের মধ্যে অন্যতম সুরিয়া মিধা। তাঁর বয়স ২২ বছর এবং সম্পদের পরিমাণ আনুমানিক ২ দশমিক ২ বিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মী নিয়োগের প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কোরের সহপ্রতিষ্ঠাতা তিনি। প্রতিষ্ঠানটির অন্য দুই সহপ্রতিষ্ঠাতা ব্রেন্ডন ফুডি ও আদর্শ হিরেমাথও তাঁর সমবয়সী এবং প্রত্যেকের সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার। ফোর্বসের হিসাবে, তাঁরা ইতিহাসের সর্বকনিষ্ঠ স্বনির্মিত বিলিয়নিয়ারদের মধ্যে রয়েছেন।

ব্রেন্ডন ফুডি (যুক্তরাষ্ট্র)

মার্কোরের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন্ডন ফুডির বয়স ২২ বছর। তাঁর সম্পদের পরিমাণও আনুমানিক ২ দশমিক ২ বিলিয়ন ডলার। সুরিয়া মিধা ও আদর্শ হিরেমাথের সঙ্গে মিলে তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণের সময়ে প্রতিষ্ঠানটির মূল্যায়ন বেড়ে যাওয়ায় তাঁরা অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক হয়েছেন।

ফোর্বসের তালিকায় এই পাঁচজন ছাড়াও আরও অনেক তরুণ বিলিয়নিয়ার রয়েছেন। তাঁদের মধ্যে ব্রাজিলের লিভিয়া ভয়েট দে আসিস, দক্ষিণ কোরিয়ার কিম জং-ইয়ুন এবং যুক্তরাষ্ট্রের আদর্শ হিরেমাথ উল্লেখযোগ্য। তালিকাটি দেখাচ্ছে, পারিবারিক উত্তরাধিকারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিভিত্তিক নতুন ব্যবসাও তরুণদের বিলিয়নিয়ার হওয়ার সুযোগ তৈরি করছে।

সূত্র: ফোর্বস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

১

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

২

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

৩

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

৪

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

৫

মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২

৬

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

৭

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা

৮

এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের

৯

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১০

ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বগুড়ায় দম্পতি গ্রেপ্তার

১১

সুনামগঞ্জ সীমান্তে ৪০ স্থানে ক্যামেরা বসাচ্ছে বিজিবি

১২

ভবিষ্যতে কি পেট্রল গাড়ির জায়গা দখল করবে ইলেকট্রিক গাড়ি?

১৩

ঢাবির শিক্ষার্থীরা চীনে পাবেন সম্পূর্ণ বৃত্তিতে পিএইচডির সুযোগ

১৪

সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম

১৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে

১৬

একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ

১৭

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

১৮

বিকাশের আগেই মোবাইল ব্যাংকিং চালু করেছিল যে প্রতিষ্ঠান

১৯

ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

২০