Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

৩২

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বার্ষিক তালিকায় তাঁকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় আলেম’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

১৪ নভেম্বর প্রকাশিত ২০২৭ সালের সংস্করণে তাকি উসমানির অবস্থান সপ্তম। এর আগের সংস্করণে, অর্থাৎ ২০২৬ সালে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। এ ছাড়া ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম অবস্থানে ছিলেন তিনি। ফলে কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকার শীর্ষ পর্যায়ে রয়েছেন এই আলেম।

‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনায় তাকি উসমানিকে হাদিস, ইসলামি আইনশাস্ত্র ও ইসলামি অর্থনীতির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেওবন্দি ধারার ইসলামি শিক্ষার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও তাঁর পরিচিতি তুলে ধরা হয়েছে।

১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফির ছেলে। তাঁর বাবা করাচিতে দারুল উলুম প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তাকি উসমানি ইসলামি শিক্ষা, গবেষণা ও ফিকহ চর্চায় আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন।

১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর বহু বই প্রকাশিত হয়েছে। ইসলামি আইনশাস্ত্র, হাদিস, অর্থনীতি ও ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে তাঁর রচনা রয়েছে। পবিত্র কোরআনের অনুবাদ এবং সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থও রচনা করেছেন তিনি।

২০২৬ সালের জুলাইয়ে পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর বৃহত্তম ফেডারেশন ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তাকি উসমানি। ২০১৯ সালে পাকিস্তান সরকার তাঁকে দেশটির অন্যতম বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ প্রদান করে।

‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনায় ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। তালিকা তৈরিতে সামাজিক বিভিন্ন সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মূল্যায়ন বিবেচনা করা হয়। প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের মূল্যায়ন।

সূত্র: দ্য মুসলিম ৫০০, সময় নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতিতে আসছে পরিবর্তন, উদ্যোগ ইউজিসির

১

এবার ব্রাজিল-পর্তুগালকে ছাড়িয়ে গেল মরক্কো

২

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাড়াতে মাউশির নতুন নির্দেশনা

৩

সুন্দরবনে হরিণ নিধনের চিহ্ন, ২৮ কেজি মাংসসহ দেহাবশেষ জব্দ

৪

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

৫

জার্মানির স্টুডেন্ট ভিসায় চালু হচ্ছে ডিজিটাল আবেদন

৬

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি

৭

সোনম ওয়াংচুকের চলাফেরায় ৬০ দিনের নিষেধাজ্ঞা

৮

নাগরিকত্বের পরিচয় অনিশ্চিত, ৪ দিন ধরে সীমান্তে নারী

৯

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীর হোম অফিসের নির্দেশ

১০

নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে নতুন ব্যবস্থা, ঘটনাস্থলেই বিকাশ-কার্ডে দেওয়া যাবে টাকা

১১

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

১২

আজ প্রথমবারের মতো স্পেনের ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিনে ইয়ামাল

১৩

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিপুল মজুতের সম্ভাবনা

১৪

হাম পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু ও ১৫৮ রোগী শনাক্ত

১৫

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন

১৬

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

১৭

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১৯

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

২০