Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

২৩

ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী ও আক্রমণাত্মক প্রচারণা চালানোর অভিযোগ তুলে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা আরব নাগরিকদের সামগ্রিকভাবে হেয় ও কোণঠাসা করার চেষ্টা করছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি আরব নাগরিক। তাঁরা দেশটির সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে অপমান ও প্রান্তিক করে রাখার চেষ্টা নাগরিক দায়িত্ববোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সংসদ নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি দল—রা’আম ও জয়েন্ট লিস্ট—মিলে ১২০ আসনের পার্লামেন্টে ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের আলোচনায় দল দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

বর্তমানে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। আরব দল দুটিও তাঁকে সমর্থনের সুপারিশ করেছে। তবে সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন নেওয়া নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটের মধ্যেই মতবিরোধ রয়েছে।

আইজেনকোটের ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান জানিয়েছেন, সরকারে আরব ইসরায়েলিদের ভূমিকা থাকলে তিনি জোট থেকে সরে দাঁড়াবেন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকোটকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে।

অন্যদিকে, নেতানিয়াহু ও তাঁর মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আরব দলগুলোর নেতারা সংগঠনটিকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে আরব দলগুলোর নেতারা ওই হামলার নিন্দা জানিয়েছেন। ওই হামলায় আরব ইসরায়েলি নাগরিকেরাও নিহত হয়েছিলেন।

নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগও তুলেছেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া আরব দলগুলো ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও রা’আমের নেতা মানসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে প্রথমে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে তিনি আরও ১৪ দিন সময় চাইতে পারবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব অন্য কোনো আইনপ্রণেতার কাছে যেতে পারে। সে ক্ষেত্রে নেতানিয়াহু আবারও সেই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

১

বক্সায় স্থানান্তরের পর বাঘিনীর তিন ভ্রূণ নষ্ট, প্রশ্ন পুনর্বাসন নিয়ে

২

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

৩

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

৪

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

৫

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

৬

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

৭

ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ

৮

২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

৯

চর্যাপদ থেকে আধুনিক কবিতা বাংলা কাব্যের দীর্ঘ অভিযাত্রা

১০

চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠক আগামী বৃহস্পতিবার, আলোচনায় ইরান

১১

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে দুই তেলবাহী জাহাজ

১২

মোংলায় জলবায়ু ন্যায্যতার সংহতি সমাবেশ, ঋণ নয় অনুদানের দাবি

১৩

স্ক্রিন বন্ধ করেও YouTube শুনবেন যেভাবে

১৪

জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

১৫

একই নম্বর দীর্ঘদিন ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায়?

১৬

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জামানত ছাড়াই ৫ বছরের কিস্তিতে ১০ লাখ টাকা ঋণ পাবেন যেভাবে

১৮

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

১৯

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে পুড়ল দুই তেলবাহী জাহাজ

২০