জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি জেলা প্রধান উন্নয়ন কর্মকর্তা পদে কর্মী নিয়োগ দেবে। গত ১২ নভেম্বর থেকে পদটিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রধান উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত নয়। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল হবে চাঁদপুর জেলা।
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সংগঠন গঠন ও পরিচালনায় দক্ষতা, নেতৃত্বদানের যোগ্যতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বের মধ্যে থাকবে দক্ষ বিক্রয় দল গঠন ও পরিচালনা, জীবনবিমা পণ্যের বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং নতুন গ্রাহক সংগ্রহ করা। পাশাপাশি বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন ও ভাতার পরিমাণ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও ভাতার পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
সত্রঃ bdjobs
মন্তব্য করুন