Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক

২০

গাজায় বন্যা ও চলমান মানবিক সংকট মোকাবিলায় প্রায় ৮৯ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এর মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএকে দেওয়া হবে প্রায় ৩০ লাখ ডলার। বাকি প্রায় ৬০ লাখ ডলার ব্যয় করা হবে ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সহায়তা তহবিলে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জরুরি সহায়তার জন্য ইউএনআরডব্লিউএকে ২ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়া হবে। ডেনমার্কের মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩০ লাখ মার্কিন ডলার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও জটিল করে তুলছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া জরুরি।

সম্প্রতি গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। এতে আগে থেকেই খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে থাকা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক অস্থায়ী তাঁবু বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়হীন মানুষের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সহায়তা তহবিলেও অতিরিক্ত ৪ কোটি ড্যানিশ ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৬০ লাখ। এই তহবিলের বড় অংশ যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

দুই খাতে ঘোষিত সহায়তা মিলিয়ে ডেনমার্কের নতুন অনুদানের পরিমাণ দাঁড়াচ্ছে ৬ কোটি ড্যানিশ ক্রোনার বা প্রায় ৮৯ লাখ মার্কিন ডলার।

ডেনমার্কের এই সহায়তা গাজার বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষদের জরুরি প্রয়োজন মেটানো এবং চলমান মানবিক কার্যক্রমে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

১

ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

২

টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার

৩

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা

৪

প্রেমের সম্পর্ককে গোয়েন্দা ফাঁদ হিসেবে ব্যবহারের অভিযোগ চীনের বিরুদ্ধে

৫

গাজার বন্যা ও মানবিক সংকটে ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক

৬

মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম

৭

রৌমারীতে প্রশাসক তরিকুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, পরিকল্পিত মানববন্ধনের নেপথ্যে কারা?

৮

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

৯

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, গতি ১৪০ কিমি

১০

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১১

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

১২

‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প

১৩

নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি

১৪

বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি খরচ

১৫

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র

১৬

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

১৭

বিকাশ অ্যাপে নতুন গেম জোন, কীভাবে জিতবেন পুরস্কার?

১৮

হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই ভারতের ভাবনা

১৯

ই-রিকশা নিবন্ধনে নতুন শর্ত, ফরমে দিতে হবে মাসিক আয়ের তথ্য

২০