ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম।
এ সময় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উল্লেখযোগ্য।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় আঞ্চলিক উন্নয়নে সমতা নিশ্চিত করা এবং বিভিন্ন জেলার মধ্যে উন্নয়নের ভারসাম্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন